এই মৌসুমে বিভিন্ন পুষ্টিকর ও সুস্বাদু সবজি সহজেই চাষ করা যায় (Summer vegetables)। গ্রীষ্মকালীন সবজি আমাদের খাদ্যতালিকায় বৈচিত্র্য আনার পাশাপাশি শরীরকে সুস্থ ও সবল রাখতে সহায়তা করে। সঠিক সময়ে রোপণ, নিয়মিত যত্ন এবং প্রয়োজনীয় জ্ঞান থাকলে ঘরের আঙিনা থেকে শুরু করে বড় জমিতেও সফলভাবে এসব সবজি চাষ করা সম্ভব।
বাংলাদেশের জনপ্রিয় গ্রীষ্মকালীন সবজি (Summer vegetables in bangladesh):
বাংলাদেশে গ্রীষ্মকালে বেগুন, ঢেঁড়স, লাউ, করলা, চিচিঙ্গা, পুঁইশাক, ডাঁটা শাক, ঝিঙে, টমেটো ও কুমড়া সবচেয়ে বেশি চাষ হয়। এসব সবজি গরম আবহাওয়ায় খুব ভালো বৃদ্ধি পায় এবং শরীরের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত বেগুন ও ঢেঁড়স ফেব্রুয়ারি–মার্চে, আর লাউ, চিচিঙ্গা ও কুমড়া মার্চ–এপ্রিলে রোপণ করলে ভালো ফলন পাওয়া যায় (Summer vegetables)।

গ্রীষ্মকালীন সবজির তালিকা ও তথ্য (10 summer vegetables name):
| সবজির নাম | রোপণের সময় | পরিচর্যা | উপকারিতা | |
| ১. | টমেটো | জানুয়ারি–ফেব্রুয়ারি | খুঁটি দিয়ে গাছ বেঁধে রাখা, নিয়মিত জল দেওয়া ও ছাঁটাই করা, এবং পোকামাকড় নিয়ন্ত্রণ। | এটি লাইকোপেনে সমৃদ্ধ; যা ক্যান্সার প্রতিরোধ ও ত্বকের যত্নে উপকারী। |
| ২. | করলা | ফেব্রুয়ারি–মার্চ | মাচা বা বাঁশের খুঁটি ব্যবহার, পোকামাকড় দমন এবং নিয়মিত জল দেওয়া। | এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে; যকৃতকে সুস্থ রাখে |
| ৩. | ঝিঙে | মার্চ–এপ্রিল | মাচা তৈরি করা, সপ্তাহে ৩–৪ বার জল দেওয়া এবং জৈব সার ব্যবহার। | এটি ত্বক উজ্জ্বল করে, হজমশক্তি উন্নত করে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। |
| ৪. | কুমড়ো | মার্চ–এপ্রিল | প্রশস্ত জায়গায় মাচা বা মাঠে চাষ, সঙ্গে পর্যাপ্ত জল ও সার প্রয়োগ। | এটি বিটা-ক্যারোটিনে সমৃদ্ধ; যা চোখের জন্য এবং রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর। |
| ৫. | বেগুন | ফেব্রুয়ারি–মার্চ | নিয়মিত জল, জৈব সার ব্যবহার এবং পোকামাকড় দমন। | এটি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ— হৃদরোগ প্রতিরোধে সহায়ক। |

| ৬. | লাউ | মার্চ–এপ্রিল | মাচা দিয়ে চাষ করা, পর্যাপ্ত জল দেওয়া এবং জৈব সার ব্যবহার। | এতে ক্যালোরি কম থাকে, এটি হজমশক্তি বাড়ায় এবং গরমে শরীরকে ঠান্ডা রাখে। |
| ৭. | চিচিঙ্গা | মার্চ–মে | মাচা চাষ করা, নিয়মিত জল সরবরাহ এবং পরিমিত ইউরিয়া সার প্রয়োগ। | এটি শরীরকে ঠান্ডা রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে। |
| ৮. | ঢেঁড়স | ফেব্রুয়ারি–এপ্রিল | রোদযুক্ত স্থানে চাষ, ভালো জল নিষ্কাশনের ব্যবস্থা এবং সপ্তাহে ২–৩ বার সেচ | এটি ভিটামিন C ও K সমৃদ্ধ; ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী। |
| ৯. | পুঁইশাক | মার্চ–এপ্রিল | রোদযুক্ত স্থানে চাষ, নিয়মিত জল সেচ এবং প্রয়োজনমতো ছাঁটাই। | এটি আয়রন ও ক্যালসিয়ামে ভরপুর; যা চোখের জন্য উপকারী। |
| ১০. | ডাঁটা | এপ্রিল–মে | সরাসরি বীজ বপন, অল্প জল দেওয়া এবং নিয়মিত আগাছা পরিষ্কার রাখা। | এটি ভিটামিন A এবং C সমৃদ্ধ; রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। |
উপসংহার
ভারত ও বাংলাদেশের গ্রীষ্মকালীন সবজি চাষ একদিকে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে, অন্যদিকে কৃষিতে আর্থিক লাভ এনে দেয়। সঠিক পদ্ধতি অনুসরণ করলে অল্প জমিতেও ভালো ফলন সম্ভব। শাকসবজি চাষের পাশাপাশি আপনি বাড়িতে ভার্টিকাল গার্ডেনও তৈরি করতে পারেন (Vertical gardening)। তাই আজই শুরু করুন নিজের সবজির বাগান—সুস্বাস্থ্য ও সমৃদ্ধ জীবনের দিকে এটি হোক আপনার প্রথম পদক্ষেপ (Summer vegetables)।
একটি প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ):
প্রশ্ন ১. গ্রীষ্মকালে কি কি সবজি চাষ হয় (In summer season which vegetables are grown)?
উত্তর ১: গ্রীষ্মকালে বেগুন, ঢেঁড়স, লাউ, করলা, চিচিঙ্গা, ঝিঙে, পুঁইশাক, ডাঁটা শাক, টমেটো ও কুমড়া চাষ হয় (How to grow pumpkins)।
প্রশ্ন ২. কোন সবজি ৬০ দিনে জন্মে (Summer vegetables)?
উত্তর ২: ঢেঁড়স, লাল শাক, পালং শাক, মূলা ও শসা—এই সবজিগুলো প্রায় ৬০ দিনের মধ্যে জন্মায়।
প্রশ্ন ৩. ভারতের প্রধান সাতটি ফসল কি কি?
উত্তর ৩: ভারতের প্রধান সাতটি ফসল হলো—ধান, গম, ভুট্টা, ডাল, আখ, তুলা ও সরিষা (Summer vegetables)।
